1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:13 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026,

ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। এরপর ক্রিকেটের বড় ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টটিতে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ।
১৪ দলের আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। দীর্ঘদিন ধরে ওয়ানডে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে ছিল টাইগাররা। বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। এতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে?

স্বাগতিক হিসেবে ইতোমধ্যে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। যদি স্বাগতিক দলের মধ্যে কোনো দল শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম বা দশম স্থানে থাকা দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রয়োজনীয় র‌্যাংকিং তালিকার মধ্যে থাকতে না পারলে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। গতবার বাছাই পর্ব খেললেও বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭৪ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে ১১তম স্থানে আছে বাংলাদেশ। এজন্য বাছাইপর্ব এড়াতে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নবম স্থানে উঠতে হবে টাইগারদের।তবে সরাসরি যোগ্যতা অর্জনের পথ বাংলাদেশের জন্য কঠিন। প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তারপরও ভালো সুযোগ রয়েছে টাইগারদের। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আগামী মাস থেকে লড়াই শুরু করবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT