1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

২৪৬টি সিনেমা নিয়ে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026,

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন, জানিয়েছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।

উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের মূল ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে চীনা সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’ প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান পেয়েছে ৯টি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।

৯ দিনব্যাপী উৎসব ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী দিয়ে শেষ হবে। এবারের আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজনের মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT