1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৪৪ বছরের লজ্জার রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026,

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের ফলে ৪৪ বছর পর এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল ইংলিশ জায়ান্টরা।

চলতি ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৪০টি ম্যাচ খেলবে ইউনাইটেড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় না থাকা এবং দুই ঘরোয়া কাপ—এফএ কাপ ও কারাবাও কাপ—দুটো থেকেই প্রথম ধাপে ছিটকে পড়ায় এখন তাদের সামনে কেবল প্রিমিয়ার লিগের লড়াইই বাকি।
১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথমবার একই মৌসুমে দুই ঘরোয়া কাপ থেকেই শুরুতেই বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে তারা লিগ টু ক্লাব গ্রিমসবির কাছে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছিল।

কোচ সংকটও প্রকট। রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তী কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি দল।
সাম্প্রতিক সাত ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র একটি।

পরিসংখ্যান বলছে, প্রিমিয়ার লিগে যেসব দল মৌসুমে মাত্র ৪০টি ম্যাচ খেলেছে, তাদের বেশিরভাগই লিগ টেবিলের মাঝামাঝি বা নিচের দিকে শেষ করেছে। সর্বশেষ ২০২২ সালে নিউক্যাসল ইউনাইটেড ৪০ ম্যাচ খেলে শেষ করেছিল ১১তম স্থানে।

অনেক বিশ্লেষকদের মতে, এখনো ইউরোপিয়ান যোগ্যতা অর্জনের সুযোগ থাকলেও বর্তমান পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে ফেরা ইউনাইটেডের জন্য কঠিন চ্যালেঞ্জ।
ট্রফির আশা প্রায় শেষ হওয়া এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে এখন মূল লক্ষ্য, সম্মান রক্ষা ও ইউরোপিয়ান টিকিট নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT