1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 4:42 am

নিবন্ধন পেল তারেক রহমান

Reporter Name
  • Update Time : Monday, December 22, 2025,

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে অবশেষে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন; দলটিকে দেওয়া হয়েছে ‘প্রজাপতি’ প্রতীক।নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করার পর আমজনতার দলকে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে বলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সোমবার জানান।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদ রোববার আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক।প্রায় ১৩৪ ঘণ্টা অনশনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ৯ নভেম্বর অনশনের ইতি টানেন তিনি।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলের দশ দিন পর আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হল।নির্বাচন সামনে রেখে এবার চারটি দলকে নিবন্ধন দিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’, আমজনতার দলকে ‘প্রজাপতি’ এবং জনতার দলকে ‘কলম’ প্রতীকে নিবন্ধন দেওয়া হল।

এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫৭টিতে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৬১টি নিবন্ধন পেয়েছে। পরে বিভিন্ন সময়ে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT