1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 10:37 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,

গত বছর অনেকেই শক্তি ও ফিটনেস বাড়ানোর আশায় প্রোটিনের দিকে ঝুঁকেছিলেন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার কেন্দ্রে এসেছে ফাইবার। আশ্চর্যের বিষয় হলো, সুপারিশকৃত দৈনিক ফাইবারের পরিমাণ আমরা মাত্র ৪ শতাংশ মানুষই পূরণ করতে পারছি।

এখন নিয়মিতই দেখা যাচ্ছে ওটস বা পোরিজের ওপর চিয়া সিড ছিটানো ভিডিও, কিংবা পুষ্টিবিদদের কথা, যারা রাজমা, ছোলা বা ডালের উপকারিতা তুলে ধরছেন। ফাইবার যেন হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ৩০ গ্রাম ফাইবার খাওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে গড়ে মানুষ প্রতিদিন মাত্র ১৬ থেকে ১৭ গ্রাম ফাইবার গ্রহণ করছে। নারীরা সাধারণত পুরুষদের চেয়ে কম ফাইবার খান।

পুষ্টিবিদরা বলছেন, ফাইবার নিয়ে এই নতুন আগ্রহ মোটেও খারাপ নয়। দীর্ঘদিন ধরে ফাইবারকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। মূলত হজম ও পেটের সমস্যার সঙ্গে ফাইবারের নাম জড়িয়ে থাকায় একে অনেকটা অবহেলিত পুষ্টি উপাদান হিসেবে দেখা হতো। অন্যদিকে প্রোটিনকে সবসময় শরীরচর্চা ও শক্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT