1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:45 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘অবসরের’ পরও ধারাল ওয়ার্নারের ব্যাট, নাম লেখালেন দুটি এলিট রেকর্ডে

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কার্যত পেশাদার ক্যারিয়ারের শেষপ্রান্তে আছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দেশটির চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে তার ব্যাটে রীতিমতো আগুন ঝরছে। ৮ ম্যাচে ৮৬.৬০ গড় এবং ১৫৪.০৯ স্ট্রাইকরেটে তিনি এই মুহূর্তে লিগটির সর্বোচ্চ রানসংগ্রাহক। অথচ আর কেউই চারশ’র ধারেকাছে নেই। এরই মাঝে ওয়ার্নার একটি এলিট রেকর্ড গড়েছেন।

গতকাল (শুক্রবার) সিডনি থান্ডারের এই ওপেনার বিগ ব্যাশের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। সিডনি ডার্বিতে সিক্সার্সের বিপক্ষে ৬৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১০ রান করেন ওয়ার্নার। এ ছাড়া সিডনি থান্ডারের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ১৯০ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও হারতে হয়েছে সিডনি সিক্সার্সের কাছে।
থান্ডারের বিপক্ষে লক্ষ্য তাড়ায় নেমে সিক্সার্সের স্টিভেন স্মিথ সেঞ্চুরি ও বাবর আজম ৪৭ রান করে জয়ের পথ সুগম করেন। মাঝে তারা কয়েকটি উইকেট দ্রুত হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি। ১৬ বল ৫ উইকেট হাতে রেখেই জিতেছে সিডনি সিক্সার্স। এর মধ্য দিয়ে থান্ডার পয়েন্ট টেবিলের তলানি (৮) এবং স্মিথ-বাবরের সিক্সার্স চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে।
দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ডেভিড ওয়ার্নার। সিক্সার্সের বিপক্ষে করা তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার টি–টোয়েন্টিতে দশম। এখন পর্যন্ত সবমিলিয়ে মাত্র তিনজন ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটে ন্যূনতম ১০টি সেঞ্চুরি করেছেন। এলিট এই লিস্টে নেতৃত্ব দিচ্ছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। সাবেক এই ক্যারিবীয় তারকা টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন। যেখানে গেইলের ধারেকাছে নেই আর কেউই।

সর্বোচ্চ সেঞ্চুরি করাদের তালিকায় দুইয়ে আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে তার সেঞ্চুরি ১১টি। এরপরের নামটি নতুন করে লেখালেন ওয়ার্নার। ৪৩২ টি-টোয়েন্টিতে তিনি ১০টি সেঞ্চুরি ও ১১৫টি হাফসেঞ্চুরি করেছেন। আর ক্রিস গেইল ৪৬৩ ম্যাচে ২২ সেঞ্চুরি এবং ৮৮ হাফসেঞ্চুরি, বাবর ৩৩৭ ম্যাচে করেছেন ১১ সেঞ্চুরি ও ৯৭ হাফসেঞ্চুর। এ ছাড়া সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এরপর আছেন করছেন– রাইলি রুশো ও বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে উভয়ের সেঞ্চুরি ৯টি করে। ৮টি সেঞ্চুরি রয়েছে ৭ ব্যাটারের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT