1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:50 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এক হাতে বল, অন্য হাতে স্টাম্প ভেঙে বিতর্কিত পাকিস্তানি কিপার

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026,

বিতর্কিত স্টাম্পিংয়ে আইসিসির নিয়ম প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের উইকেটকিপার খাজা নাফাই। ভিডিও রিপ্লে দেখাল, এই ডিসমিসালে আইসিসির প্লেয়িং কন্ডিশন লংঘন করেছেন।
ঘটনা লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টির। মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পিংয়ের শিকার কুপার কনলি। আম্পায়ার আউট দিলেও স্লো মোশন ফুটেজে পরে দেখা গেছে, পাকিস্তানি কিপার বাঁ হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন, কিন্তু বল তার ডান হাতে, যা আইসিসির আইনের স্পষ্ট লংঘন।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ভুগছিল। ১৪তম ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট নিতে যান কনলি। নওয়াজের শর্ট লেন্থের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। কনলি বলে ব্যাট লাগাতে পারেননি। নাফাই বল লুফে নিয়ে বেল ফেলে দেন, ক্রিজের বাইরে ছিলেন অজি ব্যাটার। অন ফিল্ড আম্পায়ার আঙুল তুলে দেন, ৮২ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিরা ৯৬ রানে অলআউট হয়ে ১১১ রানে হেরেছে। ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯.২.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট সঠিকভাবে ভাঙা হয়েছে বলে গণ্য হবে যদি— বেলটি স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় অথবা কোনো ফিল্ডার বলটি হাতে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আঘাত করে স্টাম্প মাটি থেকে উপড়ে ফেলেন।’ কিন্তু কনলির ক্ষেত্রে স্টাম্প ভাঙার হাতে বল ছিল না। আইন অনুযায়ী, এই উইকেট বৈধ নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT