1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:53 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলাদেশের এশিয়ান কাপ দলে সুইডেনপ্রবাসী আনিকা

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026,

নারী এশিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল।

জানা গেছে, ইতোমধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল বাফুফেতে জমা দিয়েছেন কোচ পিটার বাটলার। সেই দলেই আছেন আনিকা।
গত ২৮ জানুয়ারি থেকে ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ডের অধীনে জাতীয় দলের সঙ্গে কয়েক দিন অনুশীলন করে আবার সুইডেন ফিরে গেছেন তিনি। কয়েকদিনের মধ্যে আবার ঢাকায় ফেরার কথা তার।

মধ্যমাঠের পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।
গত মাসে সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলেও অভিষেক হয়েছে তাঁর। এশিয়ান কাপের মূল দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াচ্ছে বাংলাদেশের।
আনিকার সঙ্গে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন সদ্য অনূর্ধ্ব-১৯ সাফ মাতিয়ে আসা ফরোয়ার্ড আলপি আক্তার। সাফে চার ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
সুবাদে জায়গা হয়েছে এশিয়ান।কাপের দলে।

অস্ট্রেলিয়ার তিন শহরে আগামী ১ মার্চ থেকে শুরু হবে এশিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT