1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মনাকষা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এসময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT