1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026,

এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার বড় একটা অংশ বাংলাদেশও। আর সেই এসিসির সভা রয়েছে আজ বুধবার। সভাতে যোগ দিতে গতকাল রাতে কুয়েতের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বুধবার পৌঁছেও গিয়েছেন তিনি। সেখানে সব দেশের ক্রিকেট প্রধানদের নিয়ে হবে বৈঠক। দুই দিনের সফর শেষে আবার দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। বিসিবির একজন পরিচালক এমনটি জানিয়েছেন।

এর আগে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বাইরে রেখেই শুরু হয়েছে এই বড় টুর্নামেন্ট। পরে বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান। তারই জেরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান।
তাদের সরকার জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলার অনুমতি দিয়েছে তারা। অনুরোধ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT