1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:45 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপগঞ্জে কার্প মিশ্র মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,

মোঃরাসেল মোল্লা রূপগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্প মিশ্র মৎস্যচাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯শে নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।

অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পরিচালক নওশের আলী।প্রশিক্ষণে কার্প মিশ্র মৎস্যচাষের আধুনিক কৌশল, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য ও রোগ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন এবং তাঁদের সমস্যাবলি তুলে ধরেন।এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুমন মিয়া।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ তাঁদের বাস্তব চাষাবাদে আরও সাফল্য পেতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT