1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:53 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026,

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল নেপাল। অল্পের জন্য ইতিহাস গড়ে জেতা হয়নি তাদের। এবারের বিশ্বকাপেও তারা শুরুতে চমক দেখালেও বড় হার হেরেছে নবাগত ইতালির কাছে। টানা দুই হারের পর দলের খেলোয়াড়দের সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে বললেন নেপাল কোচ স্টুয়ার্ট ল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল নেপাল। মাত্র ৪ রানে হারতে হয় তাদের। কিন্তু ইতালির বিপক্ষে একতরফা ম্যাচে তারা হেরেছে ১০ উইকেটে। টানা হারে ‘সি’ গ্রুপের তলানিতে নেমেছে দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (রোববার) বাঁচামরার লড়াইয়ে দলের উদ্দেশ্যে বার্তা দিলেন— ‘সামাজিক মাধ্যম থেকে দূরে থাকো।’

সামাজিক মাধ্যমের বিশাল বিভ্রান্তির কথা বলে ল সতর্ক করেছেন, ‘আমি মনে করি এখন আমাদের যে বিষয়টি ভালোভাবে দেখতে হবে, সেটি হলো ইংল্যান্ড ও ইতালি ম্যাচের মধ্যে এত পার্থক্য কেন হলো সেই কারণ খোঁজার কাজ করতে হবে।’

সামাজিক মাধ্যম যে নেপালের সংস্কৃতির অংশ সেটা স্বীকার করে বাংলাদেশের সাবেক কোচ বললেন, ‘আমি মনে করি এই রুমে (সংবাদ সম্মেলনে) যে নেপালিরা আছেন, তারা বুঝবেন যে সামাজিক মাধ্যম নেপালি সংস্কৃতির একটি অংশ। তবে আমার মতে সামাজিক মাধ্যম বিশাল বিভ্রান্তি হতে পারে। আপনি যদি সামাজিক মাধ্যমে কী করছেন, সেখানে লোকেরা আপনাকে নিয়ে কী বলছে সেদিকে মনোযোগ দেন এবং দলের কী প্রয়োজন, সতীর্থরা কী বলছে, দলকে কী করতে হবে সেদিকে মনোযোগ না দেন তাহলে আসল কাজ থেকে আপনি ছিটকে যাবেন।’
নেপালের খেলোয়াড়দের সামাজিক মাধ্যম ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন ল। অস্ট্রেলিয়ান কোচ বললেন, ‘এটা কঠিন, কারণ অনেক খেলোয়াড় এনডোর্সমেন্ট ও স্পন্সরশিপের মতো বিষয়গুলোর জন্য এর ওপর নির্ভর করে। কিন্তু আমি এটাও মনে করি যে বিশ্বকাপে ক্রিকেট প্রধান বিষয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি যে যদি ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রাখো, তাহলে এমনিতেই লাইক পাবে।’

‘নেপালে ক্রিকেট এগিয়ে যাচ্ছে এবং আমরা জিতছি, এটা দেখাতে পারলে আপনাদের বারবার নিজেদের মুখ দেখানোর (সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকার) প্রয়োজন নেই। তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হবে। আমার জন্য এটি বোঝা কিছুটা কঠিন কারণ আমি সোশ্যাল মিডিয়ার যুগে একজন ‘ডাইনোসর’ (সেকেলে মানুষ), আমি এগুলো বুঝি না। আমি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানি, কিন্তু ইতিবাচক দিকগুলো ঠিক বুঝে উঠতে পারি না। তাই আমিও এ বিষয়ে শিখছি এবং খেলোয়াড়দের সঙ্গে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি, যাতে তারা এক নম্বরে তাদের ক্রিকেটে মনোযোগ দেয়। আর বাকি সব বিষয়কে আমি ‘বাজে কথা’ বা ‘বাজে কাজ’ বলি— আমি আজ ছেলেদেরও সেটা বলেছি— এসব ক্রিকেট থেকে দূরে রাখো, ক্রিকেটের বাইরে এসব করো। যখন তোমরা ক্রিকেটের ভেতরে আছ, তখন শুধু ক্রিকেটটাই খেলো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT