1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:48 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্পের আতঙ্কে টঙ্গীতে হুড়োহুড়ি,পদদলিত হয়ে আহত শতাধিক,মানবিক সহায়তা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025,

সাকিল আল ফারুকী

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত ভূমিকম্প টঙ্গীতে সৃষ্টি করে তীব্র জনআতঙ্ক। হঠাৎ কাঁপুনি টের পেয়ে মুহূর্তেই ভবন, দোকানপাট ও কারখানা থেকে ছুটে বের হন সাধারণ মানুষ। এই হুড়োহুড়িতেই ধাক্কাধাক্কি ও পদদলিতের ঘটনায় আহত হন শতাধিক ব্যক্তি। আহতদের বেশিরভাগকেই দ্রুত স্থানীয় টঙ্গী আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে দুপুরে উপস্থিত হন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। তিনি একে একে দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন।

সুমন বলেন, “দুর্যোগের সময় রাজনীতি নয়, মানুষ মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়া জরুরি। এই পরিস্থিতিতে সবাইকে একতাবদ্ধ হয়ে আহতদের পাশে দাঁড়াতে হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT