1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 2:56 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

শ্রীপুরে অবৈধ ভাবে বিক্রিত বিএডিসির সার ভর্তি গাড়ী আটক।

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025,

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সারবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তক্তারচালা এলাকায় এসব সার পাচারের চেষ্টা করা হচ্ছিল।তাঁরা টের পেয়ে সার ভর্তি গাড়ি আটক করে।

পিকআপ চালক নুরুল ইসলাম বলেন, “আমাকে নিজ মাওনা বাজারের আফির উদ্দিন বলেন আমার একটা ট্রিপ মেরে দিতে পারবে তক্তার চালা। আমি রাজি হলে আমার গাড়িতে ৮০ বস্তা সার তুলে দেয়। আর বলে তুমি যেতে থাকো আমরা আসতেছি।পরে স্থানীয় লোকজন আমার গাড়ি সহ আমাকে এখানে আটক করে।” পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে চালক পালিয়ে যায়।

শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুবকর সিদ্দিক বলেন, “স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সরকারি সার পাচারের চেষ্টা হচ্ছিল। আমরা জনতার সহায়তায় গাড়িটি আটক করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, “সার ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা ঘটনাস্থল পরিদর্শন করেন রাতেই। তিনি বলেন, “ নিজ মাওনা বাজারে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের যে বিএডিসি ডিলার রয়েছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT