1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:51 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ত্রিশালে নারী সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,

ময়মনসিংহ প্রতিনিধি:

জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার লুৎফা সরকার (নিশু) পেশাগত দায়িত্ব পালনকালে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে খুন, গুম ও জখম করার হুমকির শিকার হয়েছেন। গত রবিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার বালুর মোড় পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন কোমলমতি শিশুদের দিয়ে গাড়ি থামিয়ে টাকা তোলার দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক লুৎফা সরকার। এসময় নাম না জানা ২০ থেকে ২৫ জন ব্যক্তি তার ওপর চড়াও হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে একই দিন রাত অনুমান ৯ টার দিকে উনার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে আবারও সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়। এ ঘটনায় ত্রিশাল থানায় গত সোমবার (০১ ডিসেবর) ৪০ নং সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক এবং উনি ময়মনসিংহ জেলা প্রশাসক, সমাজকল্যাণ কার্যালয়ের বিভাগীয় পরিচালক, পুলিশ সুপার বরাবরে কোমলমতি শিশুদের দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তোলা বন্ধ করতে আবেদন প্রেরণ করেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয় নি।

এবিষয়ে সাংবাদিক লুৎফা সরকার নিশু জানান, নান্দাইল থানার বেতাগী ইউনিয়নের মাইজপাড়া চরশ্রীরামপুর এলাকার মারকাযুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পেশাগত দায়িত্ব পালনে শঙ্কিত বলে জানান। লুৎফা সরকার অবিলম্বে শিশুদের দিয়ে রাস্তা আটকে টাকা তোলার মতো অনিয়ম বন্ধসহ তার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এসংক্রান্তে মারকাযুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম জানান, এই নারী সাংবাদিক হুজুরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা ও মানববন্ধন করব।

এবিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান,এঘটনায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে নান্দাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT