1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 2:51 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাকিল আল ফারুকী
  • Update Time : Saturday, March 7, 2026,

সাকিল আল ফারুকী 

গাজীপুরের টঙ্গীতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয় বাংলা টেলিভিশনের চেয়ারম্যান পীরজাদা নোয়াব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা।

ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার চিফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল আল ফারুকী।

এসময় আরও উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী, মোঃ হিমেল, মিজানুর রহমান সবুজ, আশরাফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ আক্তার হোসেন ঢালী, পারভেজ মারুফ, মোছাম্মৎ শামীমা খানন বেবী, মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম ও মোসাম্মদ মুক্তা আক্তারসহ অনেকে।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সফলতা কামনাও করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT