1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:51 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,

টঙ্গী গাজীপুর প্রতিনিধি 

টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১লা ডিসেম্বর) টঙ্গী রিপোর্টার্স ক্লাব, দেওরা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ সোহেল সিদ্দিকী।এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।মোহাম্মদ নজরুল,মোঃ আব্দুল হাই,মোঃ অহিদ,মোহাম্মদ ওসমান,মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ মাসুদ,মোহাম্মদ বাবু প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সমর্থন জানান। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT