1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:10 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডিক্যাপ্রিওকে হারিয়ে অস্কারে বাজিমাত মাইকেল বি জর্ডানের

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026,

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার জিতে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন হলিউড তারকা মাইকেল বি জর্ডান। ডলবি থিয়েটারে স্থানীয় সময় সোমবার সকালে যখন তার নাম ঘোষণা করা হয়, তখন এই তারকাকে বেশ আবেগপ্রবণ ও উচ্ছসিত দেখাচ্ছিল। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামের মতো প্রতিপক্ষদের পেছনে ফেলে রায়াইন কুগলারের আলোচিত সিনেমা ‘সিনার্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সোনালি ট্রফি নিজের করে নিলেন তিনি।
এবারের আসরে সেরা অভিনেতার লড়াইটি ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কঠিন। তবে ‘সিনার্স’ সিনেমায় স্মোক এবং স্ট্যাক নামের দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ইতিহাস গড়েছেন জর্ডান। অস্কারের ইতিহাসে তিনি মাত্র দ্বিতীয় ব্যক্তি, যিনি দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন। এর আগে ১৯৬৫ সালে লি মার্ভিন এই গৌরব অর্জন করেছিলেন। পরিচালক রায়াইন কুগলারের সঙ্গে জর্ডানের এটি তৃতীয় কাজ, যেখানে তিনি দুই ভাইয়ের চরিত্রে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, কণ্ঠস্বর ও শারীরিক ভাষা ফুটিয়ে তুলে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই ভাইকে কেন্দ্র করে, যারা শিকাগোতে আল কাপোনের হয়ে কাজ শেষে মিসিসিপিতে ফিরে এসে একটি ক্লাব খোলার পরিকল্পনা করে। সেখানে গিয়ে তারা এক অপার্থিব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে। জর্ডান তার চরিত্রে সূক্ষ্ম সব পরিবর্তন এনে দুই ভাইকে আলাদাভাবে পর্দায় তুলে ধরেছেন, যা তাকে এবারের পুরস্কার মৌসুমে সবচাইতে এগিয়ে রেখেছিল। এর আগে তিনি এই সিনেমার জন্য স্যাগ অ্যাওয়ার্ডেও সেরা অভিনেতার খেতাব জিতেছিলেন।
সেরা অভিনেতার এই ক্যাটাগরিতে জর্ডানের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন) এবং ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, জর্ডানের এই জয় ‘সিনার্স’ সিনেমার সাফল্যের মুকুটে অন্যতম বড় একটি পালক যোগ করল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT