1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:06 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কান মেয়েরা।

সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল।
সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে।

একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মাঝে দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা।
সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পরের দিন অনুশীলন রয়েছে দলটির। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
৩০ এপ্রিল ও ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগামী ৩ মে দেশে ফিরবে সফরকারীরা।

২০১১ সালে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এর আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলেছে লঙ্কান মেয়েরা।
বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে হওয়া সিরিজটি জিতেছিল তারা।

এ ছাড়া বাংলাদেশে ২০১৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT