1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 3:27 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষীর পুরস্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026,

মোঃ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে পুরস্কার পেয়েছেন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. মনির হোসেন।
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদুর ইসলাম মাসুদ।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মো. দেলোয়ার হোসেন সোহেলসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে উদ্যোক্তা মো. মনির হোসেন বলেন, “নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দেশের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে মানসম্মত মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বপ্ন রয়েছে তাঁর।
সংশ্লিষ্টরা বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের মৎস্য খাতে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT