1. admin@nagorikchitra.com : admin :
June 27, 2026, 11:43 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

সীমান্তে ০২(দুই) জন ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের (এক) বাংলাদেশী সহযোগীসহ আটক 

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025,

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম হতে ০২ জন ভারতীয় গরু চোরাকারবারী ও তাদের ০১ জন বাংলাদেশী সহযোগী’কে আটক করে।আটককৃতরা হলো:

মোঃ আব্দুল কাদির (৩০), পিতা-নয়মুদ্দিন শেখ ও মোঃ দেলোয়ার হোসেন (৩৪), পিতা-আব্দুর রশিদ,উভয়ের গ্রাম-পার বৈদ্যনাথপুর, পোস্ট-দেওনাপুর, থানা-বৈষ্ণবনগর, জেলা-মালদা, ভারত।মোঃ মারুফ (১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-তারাপুর, পোষ্ট-শাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুইজন ভারতীয় গরু চোরাকারবারি

কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মোঃ ফজেলের কাছে গরু হস্তান্তর করে। ভোর হয়ে যাওয়ায় ও বিজিবির টহল বাড়ায় তারা ফিরতে না পেরে ০৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে সহযোগী মোঃ মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করে। আটক ভারতীয় চোরাকারবারি ও তাদের বাংলাদেশি সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT