1. admin@nagorikchitra.com : admin :
August 26, 2026, 6:05 am
শিরোনামঃ
শিবপুরে মাদকবিরোধী অভিযান: ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আসামির বিরুদ্ধে মামলা মনোহরদীতে মাদকাসক্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার সৈয়দপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আনন্দ র‍্যালি সৈয়দপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় বোতলা গাড়ী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সংবর্ধনা ডিএনএ পরীক্ষায় প্রমাণ: নেত্রকোণায় ১১ বছরের শিশুর নবজাতকের জৈবিক বাবা মাদ্রাসা শিক্ষক নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহতহোসেন বাঁশবাড়িতে মাদক সেবনের দায়ে মোঃ রিমনকে ১ বছরের জেল দিল Mobile Court কাঁঠালিয়ায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা  নরসিংদীতে আবদুল কাদির মোল্লার পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, তরুণ গ্রেপ্তার নরসিংদীতে পৃথক অভিযানে মাদক, অস্ত্র-গুলি ও ভারতীয় চোরাই মালামাল উদ্ধার

শিবপুরে মাদকবিরোধী অভিযান: ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আসামির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026,

তালাত মাহামুদ

বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রী মায়া রানী রবিদাস (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর তথ্যমতে, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে শিবপুর মডেল থানাধীন আশ্রাফপুর গ্রামের রবিদাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রী মায়া রানী রবিদাসের নিজ দখলীয় বসতঘর থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

অভিযুক্ত শ্রী মায়া রানী রবিদাস (৩৫) নরসিংদী জেলার শিবপুর মডেল থানাধীন আশ্রাফপুর গ্রামের রবিদাসপাড়ার বাসিন্দা বলে জানানো হয়েছে।

 

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানের বিষয়ে মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT