1. admin@nagorikchitra.com : admin :
September 3, 2026, 5:30 am
শিরোনামঃ
টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব প্রেসিডেন্ট সেলুন: ঐতিহাসিক ও রাজকীয় রেল কোচের অভ্যন্তরীণ সংরক্ষিত রূপ দর্শন। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ  সত্য ও মানবতার ফেরিওয়ালা: নরসিংদীর সাংবাদিকতার এক উদীয়মান তারুণ্যের প্রতীক হৃদয় এস সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সাথে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী জামায়াতের নের্তৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ সু’শৃঙ্খল ও শান্তিপূর্ণতা কামনা সবার ছাগলনাইয়ার হাই রাস্তা ইকবাল সিএনজি পাম্পের পাশে আগামীর নতুন স্বপ্নের স্বপ্ন যাত্রা ‘স্বপ্ন রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন।  পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন।

বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন (৪২) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিহতের দাফন-কাফনের জন্য মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দক্ষিণ চেচঁরী গ্রামের মো. হারুন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ চেঁচরী গ্রামে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত ও পরে মারা যান।

ঘটনাটি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন-কাফন ও জরুরি প্রয়োজনের জন্য মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিহতের ছোট ভাই গ্রাম পুলিশ মো. রুবেল খানের হাতে মানবিক সহায়তার ১০ হাজার টাকার এই চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেন।

স্বজনের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবারটি চরম বিপাকে পড়েছিল। দুর্যোগের এই মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি ০১৭১১১১২৪২২

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT