1. admin@nagorikchitra.com : admin :
September 22, 2026, 10:30 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার জলঢাকায় মকবুল হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ  ভোলায় নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির গোপালগঞ্জ নিয়ে কটূক্তির প্রতিবাদ, দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান দিনাজপুরের বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে গুরুত্বারোপ

গোপালগঞ্জ নিয়ে কটূক্তির প্রতিবাদ, দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026,

গোপালগঞ্জ নিয়ে কটূক্তির প্রতিবাদ, দল-মত নির্বিশেষে ঐক্যের আহ্বান

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জকে নিয়ে কটূক্তির অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার। একই সঙ্গে জেলার মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

এক প্রতিবাদী বক্তব্যে সুজন সিকদার বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং একটি জেলার সাধারণ মানুষকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা এক বিষয় নয়। তাঁর মতে, একটি জেলার মানুষকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গোপালগঞ্জে বিএনপির বিজয়ের পর রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। এমন সময়ে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডকে তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।

সুজন সিকদার বলেন, “মাতৃভূমি গোপালগঞ্জের প্রশ্নে দল-মত, জাতি ও ধর্মনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

তিনি গোপালগঞ্জের মানুষের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলার মর্যাদা ও মানুষের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT