1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 10:25 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2026,

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামী হলেন, সাতক্ষীরা জেলার আশাসুনি থানার নওয়াপাড়া শ্বেতপুর উত্তরপাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে আজিজুল ইসলাম (৬৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত এগোরাটার সময় শার্শা থানা পুলিশ জানায়, শার্শা থানাধীন গোগা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোগা সাকিনের গোগা বাজার কলেজ মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীর হেফাজত হতে ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে উদ্ধার করে থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।আটককৃত আসামীর বিরুদ্ধে পূর্বের দুইটি মাদক মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তৎপ্রেক্ষিতে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন এবং আটককৃত আসামী পূবের দুইটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT