1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 10:32 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2026,

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি :

সারাদেশে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের বেনাপোলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি বেনাপোলের ঐতিহাসিক বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে পুনরায় বলফিল্ডে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলসহ অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক- মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক- মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক- শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব- সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক- মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব- ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব- ওমর ফারুখ সহ স্থানীয় শীর্ষ নেতারা।

মিছিল শেষে বলফিল্ডে অনুষ্ঠিত সমাবেশে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

এদের যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।”

সমাবেশে অন্যান্য বক্তারাও আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT