1. admin@nagorikchitra.com : admin :
September 28, 2026, 10:19 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নানিয়ারচর জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত, সনদপত্র বিতরণ টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা  টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মহাবিশ্বের রহস্য নিয়ে বিজ্ঞান সংলাপ দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে’ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের কমিটি সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : Monday, September 28, 2026,

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নাগরিকদের সচেতন করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা এবং অপতথ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।

জেলা প্রশাসক বলেন, তথ্যের অবাধ ও নির্ভরযোগ্য প্রবাহ একটি তথ্যভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT