1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 12:51 am
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026,

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নির্ধারিত পদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সর্বশেষ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। সমবায় সমিতি আইন ও বিধিমালার অর্পিত ক্ষমতাবলে নির্বাচন কমিটি বিজয়ীদের তালিকা প্রকাশ করে।

নব-নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ:

চেয়ারম্যান: ফারহানা আক্তার (সদস্য নং ৭০৬)

ভাইস-চেয়ারম্যান: আব্দুর রহমান মিঞা (সদস্য নং ৬০৩)

সেক্রেটারী: অনিমেষ চন্দ্র হালদার (সদস্য নং ৩৫৯)

ট্রেজারার: সুশান্ত কুমার অধিকারী (সদস্য নং ৫০৭)

ডাইরেক্টর: জেসমিন আক্তার (সদস্য নং ৬৭০)

ডাইরেক্টর: বনলতা কর (সদস্য নং ৩৯৬)

নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নব-নির্বাচিত এই কমিটি সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী দায়িত্ব গ্রহণ পূর্বক তাদের প্রথম সভা অনুষ্ঠিত করবে।

ফলাফল বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিটির সদস্য মো: ফকরুল আলম (সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়), মো: নূরে আলম (পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়) এবং সভাপতি মোহাম্মদ আবদুস সালাম (উপজেলা সমবায় অফিসার, আগৈলঝাড়া) স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT