1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 12:51 am
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026,

দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তি কান্দিপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ফোন ব্যবসায়ী মো. মেহেদী হাসান টনিক। একই এলাকার বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রী নাছিমা আক্তার তার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাছিমার স্বামী প্রবাসে থাকেন, তিনি তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। স্বামীর ব্যবসায়িক হিসাব ও পাওনা টাকা লেনদেনের সূত্রে মেহেদী হাসান টনিকের সঙ্গে তার পরিচয় হয়।

পরবর্তীতে মোবাইল ফোনে তাদের যোগাযোগ বাড়ে এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নাছিমার দাবি, ওই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান টনিক তাকে বিয়ের প্রলোভন দেখান, পরে কান্দিপাড়া বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে থাকা চৌকিতে বিভিন্ন সময়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, এসব ঘটনার ফলে নাছিমা বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা, বিষয়টি মেহেদী হাসান টনিককে জানালে তিনি গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন এবং পরবর্তীতে ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন নাছিমা।

এ ঘটনায় নাছিমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় পাগলা থানায় মামলা দায়ের করেছেন, মামলাটি পাগলা থানার মামলা নং-০৬, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ বলে নথিতে উল্লেখ রয়েছে।

নাছিমা আরও দাবি করেন, তার পাওনা প্রায় ১৫ লাখ টাকা মেহেদী হাসান টনিক বিভিন্নভাবে হাতিয়ে নিয়েছেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে নাছিমা বলেন, তিনি ন্যায়বিচারের জন্য বিভিন্নজনের কাছে গিয়েও সহযোগিতা পাননি। নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। আদালতের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে মামলার আসামি মেহেদী হাসান টনিক উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে তার আইনজীবীর দেওয়া নথিতে উল্লেখ রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তার জামিনের আবেদন উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান টনিক বলেন, নাছিমা আক্তার তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তিনি অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT