1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 12:52 am
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026,

মোহাম্মদ হোসাইন:

রাজধানী ঢাকায় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ (সবুজ বাহিনী)-এর মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে ‘OLD 19’ Restaurant ও ইভাসিট্রয়াল প্লট, তাজমহল রোড লিংক রোড (অপজিট জাপান গার্ডেন সিটি), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এলাকায় এ মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান জনাব মিকাইল রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট জনাব হেলাল উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক জনাব মোঃ শাহ আলম রাসেল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রহমান খোকন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রীন ফোর্স বাংলাদেশের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ ও সচেতন নাগরিকদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে গ্রীন ফোর্স বাংলাদেশ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে নেতৃবৃন্দ এবং সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ গ্রীন ফোর্স বাংলাদেশের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT