1. admin@nagorikchitra.com : admin :
October 5, 2026, 10:55 pm
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী 

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026,

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র নিজেস্ব কার্যালয়ে যোগদান করেন । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই সাবজেক্টে অনার্স মাস্টার্স শেষে ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন । তিনি মাগুরা জেলার সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ইতিপূর্বে তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন এবং সুনামের সংঙ্গে কার্য পরিচালনা করেছেন।গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান পদোন্নতি নিয়ে অন্যত্র বদলি হলে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের উক্ত পদটি শূন্য হয় । উক্ত শুন্যপদে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী পদায়ন নিয়ে গতকাল সোমবার বিকালে তিনি বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে যোগদান করেন । এসময়

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহতাব হোসেন, বড় বাবু আলিমন কবির, পেসাকার প্রসেনজিত দাস, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নাজির মোঃ সাইফুল ইসলাম, মোঃ সারাফত হোসেন, জলমা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,সুরখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ইউনিয়ন উপ-সহকারী সহকারী ভূমি কর্মকর্তা সুজন বিশ্বাস, সোহেল রানা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT