1. admin@nagorikchitra.com : admin :
October 5, 2026, 10:55 pm
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা. 

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026,

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:”শিক্ষক গড়েন সভ্যতা” ‘শিক্ষক মানেই আলোর দিশা’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে দিনাজপুর বীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিচালিত বাংলাদেশ শিক্ষক সমিতি ‘বীরগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

উপজেলা ক্যাম্পাস ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালিতে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা খানম.

জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কনার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ও প্রাইমারি স্কুল শাখার শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং সদস্য সচিব আবুল কাশেম।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব ও সাধারণ সম্পাদক, বিএনপি নেতা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং দলুয়া স্কুলের শিক্ষক আব্দুল আহাদ,

এছাড়াও নওপাড়া স্কুল এন্ড কলেজ, দলুয়া স্কুল এন্ড কলেজ, ঝাড়বাড়ি, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলার অন্যান্য স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষকগন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে।

শিক্ষক দিবস কর্মসূচি পালনকারীরা শেষে উপজেলা নির্বাহী অফিসার সোমা খাতুনের কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান শিক্ষক খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেছন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT