বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ: স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের অনুপস্থিতিতে ক্ষোভম।
(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী ।)
সৈয়দপুরের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে ও তাঁদের অনুপস্থিতিতেই তড়িঘড়ি করে এই কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে কাকে সভাপতি, কাকে সাধারণ সম্পাদক কিংবা কাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে—এসব বিষয়ে এলাকায় চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিচালনা পর্ষদ বা আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া স্বচ্ছ ছিল না।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল হক বারী, বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের স্বার্থ হাসিল ও পছন্দের লোকজনকে কমিটিতে বসাতে স্থানীয় সচেতন ও প্রবীণ ব্যক্তিবর্গকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর বক্তব্য:
এলাকার একাধিক মান্যগণ্য ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে বলেন, “একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের কমিটি গঠনে স্থানীয় সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমাদের অনুপস্থিতিতে গোপনীয়ভাবে কমিটি গঠন করা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।”
প্রধান শিক্ষকের বক্তব্য: ঠিক দুপুরে এক ঘটিকার সময় স্কুলে প্রবেশ করার সময় প্রধান শিক্ষক আজিজুল হক বারী। তেনার সঙ্গে দেখা হয়নি স্কুলের পিয়নের সঙ্গে কথা হলে স্কুলের পিয়ন বলেন প্রধান শিক্ষক বলতে পারবে।১৯_১০_২৬ইংরোজ রবিবার ।