বটিয়াঘাটায় সনাতনীদের দুর্গা পূজাকে ঘিরে খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান’র বিভিন্ন মন্দির পরিদর্শন
রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ এমপি সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার মহাসপ্তমীর দ্বিতীয় দিনে গতকাল রবিবার বিকেল থেকে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটি এবং দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অনুদানও প্রদান করেন । এসময় তিনি জলমা ইউনিয়নের চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের সার্বজনীন দুর্গা মন্দির’র সন্ধ্যা সাড়ে ৭টায় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা সনাতন ধর্মাবলম্বীরা আমাকে উজার করে ভোট প্রদান করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন । আমি আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব গ্ৰহন করেছি । আমার অঞ্চলের মা-বোনরা রাত-বেরাত ঘুরে ঘুরে তাদের প্রতিমা দর্শন ও তাদের অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার আমার ও আমার দলের নেতাকর্মীদের । আমি আপনাদের ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা( দাকোপ- বটিয়াঘাটা) দুটি উপজেলায় দুটি মডেল মন্দির নির্মাণ করতে মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করেছি। এ অঞ্চলের সনাতনীদের উপর কোন ধরনের অত্যাচার নিপীড়ন করতে চায় বা চেষ্টা করে তা হলে আমার বুকের উপর দিয়ে করতে হবে । এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী,মোঃ মাসুদ খান, মল্লিকের মোড় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি নিতিশ মল্লিক, সাধারণ সম্পাদক রনজিৎ টিকাদার, সমাজ সেবক যথাক্রমে গৌর পদ মল্লিক, গোবিন্দ মল্লিক, সুবীর মল্লিক,বিল্পব মল্লিক সহ দলীয় নেতাকর্মী ও দর্শনার্থীরা ।