1. admin@nagorikchitra.com : admin :
October 20, 2026, 9:48 pm
শিরোনামঃ
লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল  দিনাজপুরের বিরামপুরে উপজেলার দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে বিরামপুর, প্রতিটি মন্দিরে কড়া নজরদারিতে ওসি আবদুর রাজ্জাক টঙ্গী দুর্গামন্দির পরিদর্শনে এমপি রনি, অনুদান ঘোষণা ২ লাখ ৭০ হাজার টাকা মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান!  পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ- দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম এর মা ইন্তেকাল করেছেন শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম এর মা ইন্তেকাল করেছেন

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,

শোক বার্তা

সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, নিজস্ব প্রতিবেদকঃ

অত্যন্ত গভীর দুঃখ ও বেদনার সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য দপ্তর সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতা, ভিপি শফিকুল ইসলাম এর গর্ভধারিনী মমতাময়ী মা আজ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সংগ্রামী সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA) এর সম্মানিত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি।

এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ভিপি শফিক ভাইয়ের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

নেতৃদ্বয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।

বার্তা প্রেরক সামছুর রহমান শামস প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT