টঙ্গী দুর্গামন্দির পরিদর্শনে এমপি রনি, অনুদান ঘোষণা ২ লাখ ৭০ হাজার টাকা
কাজী আশরাফুল আলম ,গাজীপুর
ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদ্যাপনের আশাবাদ ব্যক্ত গাজীপুরের টঙ্গী বাজারে অবস্থিত শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মন্দির পরিদর্শনকালে তিনি দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্দিরের পূজা মন্ডপের জন্য ২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা মোস্তফা সরকার, মিন্টু সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা আকবর হোসেন, ফারুক, মোফাজ্জল উদ্দিন সরদার বিজয়সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে এম মঞ্জুরুল করিম রনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে তাঁর এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
মন্দিরের জন্য ঘোষিত ২ লাখ ৭০ হাজার টাকার অনুদানকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির মধ্যে উৎসাহ দেখা যায়
ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার—এই প্রত্যাশায় টঙ্গীতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।