1. admin@nagorikchitra.com : admin :
October 22, 2026, 2:37 am
শিরোনামঃ
চট্টগ্রামের মীরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কমরআলী স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট বটিয়াঘাটায় সিঁদুর খেলা, বিজয় মেলা ও বিসর্জন’র মধ্যে দিয়ে শেষ হলো সনাতনীদের শারদীয় দুর্গাপূজা পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ‘জগৎশ্রী সম্মান’ পেল কলকাতার স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি। আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদান দিলেন অহিদুজ্জামান নিলু নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল  দিনাজপুরের বিরামপুরে উপজেলার দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে বিরামপুর, প্রতিটি মন্দিরে কড়া নজরদারিতে ওসি আবদুর রাজ্জাক টঙ্গী দুর্গামন্দির পরিদর্শনে এমপি রনি, অনুদান ঘোষণা ২ লাখ ৭০ হাজার টাকা মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026,

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আকরাম ও হুজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল।

একপর্যায়ে তাদের খেলার বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে এক ভাই পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

এদিকে, দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়।

মাত্র দুই বছর বয়সী দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে মেরকুটা উত্তরপাড়া গ্রামজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT