টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের হার তাদের সেমিফাইনালের পথ কঠিন করে তুলেছে। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে পিছিয়ে আছে সালমান আলী আঘার দল। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি, সমীকরণ জটিল হলেও সুযোগ রয়েছে।
গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে বাকি একটি স্থানের জন্য লড়ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। পাকিস্তান দুই ম্যাচ খেলেছে, অন্য দুই দল এখনো একটি করে ম্যাচ বাকি রেখেছে, এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
পাশাপাশি চাই, নিউজিল্যান্ড যেন তাদের বাকি দুই ম্যাচেই হারে, একটি ইংল্যান্ডের কাছে, অন্যটি শ্রীলঙ্কার কাছে।

এই সমীকরণ মিললে নিউজিল্যান্ড শেষ করবে ১ পয়েন্টে, শ্রীলঙ্কা পাবে ২ পয়েন্ট। পাকিস্তান জয়ের মাধ্যমে পৌঁছে যাবে ৩ পয়েন্টে এবং সেমিফাইনাল নিশ্চিত করবে।