গাজীপুরের শ্রীপুরে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিলো। শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় বিয়ের মাত্র এক দিন পরেই গার্মেন্টস কর্মী জোছনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এই চরম পথ বেছে নিলেন জোছনা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নববধূর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​কেন এই আত্মহনন? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।

 

 

​