নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও সাংবাদিকদের নৈতিক দায়িত্ব এমন মন্তব্য করেছেন দৈনিক বাংলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এম এ সাকিব খন্দকার।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক বাংলা প্রতিদিনের সহকারী সম্পাদক শাকিল আল ফারুকী সাংবাদিকদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক বাংলা প্রতিদিনের প্রধান মফস্বল সম্পাদক মোঃ জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র বার্তা সম্পাদক তালাত মাহমুদ, বার্তা সম্পাদিকা রাবেয়া আক্তার এবং উচ্চ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও মানুষের দুর্নীতি দুর করা ও সুন্দর সমাজ গঠন হোক প্রত্যেক নাগরিকদের প্রধান দায়িত্ব।