ভাটারা প্রতিনিধিঃ
এলাকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্যের লক্ষ্যে “জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা বিভাগীয় কার্যালয়” এবং “ভাটারা প্রেসক্লাব” এর যৌথ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২২শে আগস্ট শনিবার দুপুর ১টায় ভাটারা বারিধারা জে ব্লক, কোকাকোলা রোড, আরহান মসজিদের পাশে প্রতিষ্ঠান দুটি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও ক্ষুদ্র ঝণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম কে
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় প্রধান উপদেষ্টা হিসেবে আইডি কার্ড পরিয়ে বরণ করে নেয়া হয়। পরে ফিতা কেটে দুইটি প্রতিষ্ঠানের কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ নূর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন*ভাটারা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম* উপস্থিত ছিলেন এবং তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটারা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহাগ ইসলাম।
উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা বিভাগ কমিটির এবং ভাটারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ,সংস্থার সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, এজিএম ,শামসুল হক,মোঃ শফিকুল ইসলাম শাহীন,এসএম হুমায়ুন কবীর,মোঃ দেলোয়ার হোসেনও মোঃ নাসির উদ্দিন পলাশ।