তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, সত্যনিষ্ঠা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের বিভিন্ন খণ্ডচিত্রে নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যের চিত্র ফুটে ওঠে। উপস্থিত সাংবাদিক ও সংগঠনের সদস্যদের মধ্যে নতুন কমিটিকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।

এদিকে, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন তালাত মাহামুদ।

তিনি বলেন, তৃতীয়বারের মতো আমাকে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ ক্লাবের সর্বস্তরের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, বরং একটি বড় দায়িত্ব ও অঙ্গীকার। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করার পাশাপাশি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের সত্য ও বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর উন্নতি, সাংবাদিকদের কল্যাণ এবং একটি শক্তিশালী ও আদর্শ সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু স্মরণীয় খণ্ডচিত্র সংগঠনের নতুন পথচলা, ঐক্য ও অগ্রযাত্রার সাক্ষী হয়ে থাকবে।