মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা থানার ফেসবুক আইডি থেকে এ শুভেচ্ছা জানানো হয়। ওসি মনোয়ার জাহান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
নলডাঙ্গাকে আরো নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে নবাগত ওসি সকলের সহযোগিতা কামনা করেছেন। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনোয়ার জাহান গত ১ সেপ্টেম্বর নলডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নলডাঙ্গা পৌর বাজার, নাটোর। মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১ তাং ১৮ সেপ্টেম্বর ২০২৬।