(নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় মকবুল হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর।
মঙ্গলবার বিকালে এলাকাবাসীর উদ্দ্যোগে ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোহামাইনুর রহমান সানা,মোশাররফ হোসেন,মকবুল আলম,প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন
উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম ৯ নং ওয়ার্ডের শ্যাম্পুর এলাকার বাসিন্দা কলা ব্যবসায়ি মকবুল হোসেনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে ট্রাফিক মোড়ে আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে মিলিত হন। পরে থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজমুল আলম উপস্থিত হয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা লাশ নিয়ে চলে যান।