সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়ায় তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন আক্তার এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় সংবর্ধনা শেষে এলাকায় শিক্ষা-সংস্কৃতি বিকাশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে লাল দলকে ১ গোলে পরাজিত করেছে সবুজ দল। এ সময় আনন্দঘন এক সম্প্রতির পরিবেশ তৈরি হয়।
এতে মোঃ আবু সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী কনিকাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাজী আয়ত আলী, মো. এরশাদ মিয়া, মো. আবু সিদ্দিক, মো. শফিকুর রহমান, আবু ইসলাম, নুরুল আমিন, মো. ফজলুল হক ভুঁইয়া, মো. মাজেদ ভুঁইয়া, সাংবাদিক রুমেন সরকারসহ অত্র এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা কনিকাড়া গ্রামের উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক দিক উল্লেখ করে তার উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান। এছাড়া আইরিন আক্তারের মতো এলাকার অন্য শিক্ষার্থীরা যাতে আরো এগিয়ে যেতে পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা করতে উৎসাহ প্রধান করেন।