চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা

বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং আনোয়ারা উপজেলা যুবদলের নেতা ও বিশ্বস্ত সহযোদ্ধা দিল মোহাম্মদের বড় ভাই এবং সাবেক ছাত্রদল নেতা জুয়েলের বাবা মোঃ জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী।

এক শোকবার্তায় ইকবাল হায়দার চৌধুরী মরহুম মোঃ জাহাঙ্গীর আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, মরহুমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সঙ্গে কাটিয়ে ওঠার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ইকবাল হায়দার চৌধুরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।।