শাখাওয়াত হোসেন মোল্লা মাদারীপুর প্রতিনিধি

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নে তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পরিচিতি তুলে ধরেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূরুল ইসলাম খলিফা। এ উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি নির্বাচনের বাইরে থেকেও সব সময় ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শিরুয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল এলাকার আকন বাড়ি সংলগ্ন চরশ্যামাইল তালিমুল কোরআন কওমি মাদ্রাসা মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম খলিফা বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করি কিংবা না করি, আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন, তাহলে জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

‎তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা তাঁর পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‎এ সময় তিনি এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎পরিচিতি সভায় উপস্থিত এলাকাবাসীর অনেকে নূরুল ইসলাম খলিফার প্রতি সমর্থন ও শুভকামনা জানান। তাঁদের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠানের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

‎স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পরিচিতি সভাকে কেন্দ্র করে শিরুয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিরুয়াইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ নূরুল ইসলাম খলিফার এ ধরনের জনসংযোগ ও পরিচিতিমূলক কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত অংশগ্রহণের বিষয়টি এলাকা বাসীর সমথন পেলে এবং সাবিক সহযোগিতা কামনা করেন জনগণ চাইলে তিনি নিবাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।