পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ-

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ উঠেছে পলাশবাড়ী পৌর এলাকার হ‌রিণমারী গ্রা‌মের মৃত. কাওছার উদ্দিন আহমেদ এর ছে‌লে শামছুল আলমের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায় পলাশবাড়ী পৌরশহরের হরিনমারী মৌজার ছামছুন্নাহার ও ছালমা বেগমকে মৃত দেখিয়ে জমির দলিল সম্পাদন ও অবৈধভাবে তাদের জমি নিজের আয়ত্বে নেওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে শামসুল আলমের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় পলাশবাড়ী সচেতন মহলে বড় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তারা দাবী করেন, জীবিত মানুষকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন করা বড় ধৃষ্টতার শামিল।

এ বিষ‌য়ে অভিযুক্ত শামছুল আল‌মের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌লেন, আমার বিরু‌দ্ধে যে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে তার কোন সত‌্যতা নেই, যাহা সম্পূর্ন মিথ‌্যা বা‌নোয়াট ও ভি‌ত্তিহীন। প্রকৃত ঘটনা হ‌লো আমার ওয়ারিশ শরীক‌দের সা‌থে আমা‌দের জ‌মিজমার বিষয় নি‌য়ে নিম্ম ও উচ্চ আদাল‌তে ৪‌টি মামলা চলমান আছে। যাহা আদালতে বিচারাধীন। সমা‌জে আমা‌কে হেয় প্রতিপন্ন কর‌তে ও আমার সুনাম ক্ষুন্ন কর‌তে আমার প্রতিপক্ষরা আমার না‌মে ‌মিথ‌্যা গুজব ছড়া‌চ্ছে যা সত‌্য নয় বলে জানান তিনি।