বটিয়াঘাটায় সিঁদুর খেলা, বিজয় মেলা ও বিসর্জন’র মধ্যে দিয়ে শেষ হলো সনাতনীদের শারদীয় দুর্গাপূজা ।

রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় সনাতনীদের সপ্তাহ ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা -২০২৬ উদযাপন গতকাল বুধবার মহা বিজয়ার প্রধান আকর্ষণ সিঁদুর খেলা ও বিজয় মেলার মধ্য দিয়ে শেষ হয়েছে। এসময় উপজেলার ১০৮টি দূর্গা মন্দিরে পিতা-মাতা, স্বামী স্ত্রী,ভাই বোন, ছেলে মেয়ে একসাথে মিলে মিশে মায়ের অঞ্জলী প্রদান ও সিঁদুর খেলাকে ঘিরে পারিবারিক ও সামাজিক আত্মিক সম্পর্ক পরিলক্ষিত হয় । অন্যদিকে মহা বিজয়া-কে আরো প্রাণবন্ত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও জলমা ইউনিয়নের সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, কৈয়া বাজার, বটিয়াঘাটা উপজেলা বাজার সদরে,বারোআড়িয়া বাজার, গঙ্গারামপুর ইউনিয়নের আমতলায় বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে । অপরদিকে উপজেলার ১০৮ টি মন্দিরের মধ্যে আস্থায়ী অথবা নিরাপত্তার ঝুঁকি রয়েছে সে সব মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হবে। বাকি গুলো মন্দির কমিটির তত্ত্বাবধায়নে প্রতিমা মন্দিরে সুরক্ষিত থাকবে। সনাতনীদের সপ্তাহ ব্যাপী শারদীয় দুর্গাপূজা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এ জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সকল মন্দিরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতনীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।