নিয়মিত মেইল দেখা, লেখা, উত্তর দেওয়া—বর্তমান সময়ে এক নির্বুদ্ধিতা! কেননা এবার আপনার কাজে সহযোগিতা করতে পারে জেমিনি। গুগল তাদের জিমেইলের জেমিনি ফিচারে যে নতুন আপডেট এনেছে সেখানে রয়েছে একগুচ্ছ চমক!

এবার থেকে কাউকে মেইল করার সময় আপনি সঙ্গে পাবেন ‘হেল্প মি রাইট’। পুরো মেইলটাই ড্রাফট করতে প্রম্পট করবে জেমিনি। আপনার মেলইকে ‘ফরমালাইজ’, ‘এলাবোরেট’, ‘শর্টেন’-এর মতো অপশনের সাহায্যে মেইলকে আরো নিখুঁত করে তুলতে পারবেন।
নতুন আপডেট নিয়ে আসছে জিমেইল, রিপ্লাই দেবে জেমিনি
সংগৃহীত ছবি

নিয়মিত মেইল দেখা, লেখা, উত্তর দেওয়া—বর্তমান সময়ে এক নির্বুদ্ধিতা! কেননা এবার আপনার কাজে সহযোগিতা করতে পারে জেমিনি। গুগল তাদের জিমেইলের জেমিনি ফিচারে যে নতুন আপডেট এনেছে সেখানে রয়েছে একগুচ্ছ চমক!

এবার থেকে কাউকে মেইল করার সময় আপনি সঙ্গে পাবেন ‘হেল্প মি রাইট’। পুরো মেইলটাই ড্রাফট করতে প্রম্পট করবে জেমিনি। আপনার মেলইকে ‘ফরমালাইজ’, ‘এলাবোরেট’, ‘শর্টেন’-এর মতো অপশনের সাহায্যে মেইলকে আরো নিখুঁত করে তুলতে পারবেন।
এমনকি যে মেইল লেখা হয়ে গেছে, সেটাকেও এসব টুলের সাহায্যে সম্পাদনা করা যাবে। ওয়েব, অ্যানড্রয়েড, আইওএস সবগুলোতেই মিলবে এই সুবিধা।

এখানেই শেষ নয়। ইনবক্সে চলে আসা মেইলের রিপ্লাইও অটোমেটিক লিখে দিতে পারবে জেমিনি।
ধরা যাক, বন্ধুদের সঙ্গে কোনো পিকনিক হবে। এক বন্ধুর ওপর দায়িত্ব রসমালাই নিয়ে যাওয়ার। কিন্তু তিনি মেইল করে জানতে চাইলেন, রসমালাইয়ের পরিবর্তে দই কেমন হবে। এর উত্তর আপনার মতো ভঙ্গিতেই করে লিখে দেবে এআই।
আপনার কাজ সহজ করে দেবে জেমিনি। অর্থাৎ গুগল সার্চে ব্যবহৃত ‘এআই ওভারভিউ’ও এবার যুক্ত হবে জিমেইলে।

বর্তমানে সারা পৃথিবীর ৩০০ কোটির বেশি মানুষ জিমেইল ব্যবহার করেন। আগেই বানান খতিয়ে দেখা, ব্যাকরণ সংশোধনের মতো ফিচার নিয়ে এসেছিল গুগল। কিন্তু এবার ‘সাজেসটেড রিপ্লাই’-এর মতো ফিচার ইউজারদের আরো সহযোগী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।